বাউনিয়াবাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ইতিহাস
বাউনিয়াবাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয় ঢাকার শিক্ষা ক্ষেত্রে একটি সুপরিচিত ও বিশ্বস্ত নাম। ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তখন বাউনিয়াবাঁধ এলাকায় বিশাল জনসংখ্যার জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় ছিল এবং মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার কোনো সুযোগ ছিল না। মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই এলাকার কলেজে অধ্যয়নরত ৬ জন শিক্ষিত তরুণ ১৯৯৪ সালে মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বাউনিয়াবাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি সাফল্যের পথে এগিয়ে যেতে থাকে। গত ৩০ বছর ধরে এই বিদ্যালয় নিজস্ব আলো ছড়িয়ে সাফল্যের শিখরে আরোহণ করছে। বাউনিয়াবাঁধ এলাকার বিশাল জনগোষ্ঠীর জন্য এটি একটি গর্বের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এলাকার শিক্ষার মান উন্নয়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহত্তর মিরপুর এলাকায় শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে ইতোমধ্যেই এই প্রতিষ্ঠান বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। দীর্ঘ সময় ধরে ভালো ফলাফল, শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যমে এটি একটি আদর্শ ও সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদ্যালয়ের মনোরম পরিবেশ, প্রশস্ত খেলার মাঠ, আধুনিক ভবন, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্কাউটিং, পিটি-প্যারেড, ধর্মীয় ও জাতীয় দিবস উদযাপন, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষ ব্যবস্থাপনা কমিটি, অভিজ্ঞ প্রশাসন এবং সর্বোপরি শিক্ষকদের আন্তরিক যত্ন এই প্রতিষ্ঠানকে সবার কাছে অনন্য করে তুলেছে। ১৯৯৪ সালে ১২ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১২০০ শিক্ষার্থীর সমাগম ঘটেছে। গুণগত মান ও শিক্ষার উৎকর্ষতার কারণে এটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক প্রতিযোগিতামূলক শিক্ষার মান অর্জনে এই প্রতিষ্ঠান দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করেছে। ইনশাআল্লাহ, আমরা সামনে এগিয়ে যাব। শিক্ষা মানুষের মানবিকতা জাগ্রত করে—এই বিশ্বাস থেকে বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের সুশিক্ষিত, ভদ্র, আত্মবিশ্বাসী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রিয় হয়ে উঠবে। ইনশাআল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।
Notice Board
View All
বিদ্যালয় কর্নার